শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ড. ইউনূসকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৩:২৭

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) লেখা ওই চিঠিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

আগামী দিনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং কাজগুলোতে, বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করার ক্ষেত্রে আপনার পূর্ণ সাফল্য কামনা করছি।
ডিক স্কোফ বলেন, আমাদের দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে এবং আমাদের সহযোগিতা আরও গভীর করার জন্য আগ্রহী।

উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর