শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কলকাতায় মৌমিতা হত্যাকাণ্ডের বিচার দাবিতে ইবিতে প্রতিবাদ সমাবেশ

রবিউল আলম, ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৬:০৯

কলকাতার আর জি কর মেডিকেল কলেজের ডাক্তার মৌমিতা দেবনাথের বর্বরোচিত গণধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১৭ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবির, মাহমুদুল হাসান, সাদিয়া মাহমুদ মীম সহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন স্থানে কয়েকদিন পরপরই ধর্ষণের ঘটনা ঘটবে আর আমরা রাস্তায় নামবো, এমনটা আমরা চাই না। আমরা পৃথিবীর যেখানেই ধর্ষণের ঘটনা ঘটুক না কেন তার এমন একটি বিচার দেখতে চাই যাতে আগামী ১০০ বছরে কেউ ধর্ষণের কথা ভুল করেও না ভাবে। ভারতে এঘটনা নতুন কিছু না, তাদের এমন ইতিহাস আরো অনেক আছে। ভারত যখন আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসে, এরচেয়ে লজ্জার কিছু হয় না। আমরা ভারতকে বলবো আগে নিজের ঘর ঠিক করেন তারপর বড় বড় কথা বলবেন।

সাদিয়া মাহমুদ মীম বলেন, আমি আজকে এখানে উপস্থিত হয়েছি কারণ আমি ভীত, আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা তাদের কাছে বিচার চাই যাদের কাছে আমরা নিরাপদ না। যারা নিজেদের মধ্যে পশুত্ব ধারণ করে রাস্তায় চলাফেরা করে সেই সমস্ত পুরুষ জাতিকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আমাদের আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করবেন না। নিজেদের নিরাপত্তায় আমাদের অস্ত্র হাতে খুন কর‍তে বাধ্য করবেন না। আপনারা পশু নয় পুরুষ হয়ে বসবাস করুন।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, একটা পরিতাপের বিষয়ে যে আমরা পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের হতে পারছি না। আমরা আপনাদের অনুরোধ করে বলতে চাই আপনারা অন্যের মা বোনের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো থেকে বেরিয়ে আসুন। আজকে প্রতিবাদ করলাম আর কাজ শেষ, ব্যাপারটা এমন না। আমাদের প্রতিবাদ চলমান থাকবে এবং অতি দ্রুতই কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার মাধ্যমে ভারত সরকারকে এ ব্যাপারে চাপ দেওয়া হবে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না হয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর