শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

স্বাস্থ্য শিক্ষার ডিজি ও দুই এডিজিকে ওএসডি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ১৮:১২

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. টিটো মিঞা ও দুই অতিরিক্ত মহাপরিচালক (এডিসি) ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজ ও ডা. মো. কামরুল হাসানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব দূর-রে-শাহনেওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. টিটো মিঞাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে পদায়ন করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজ ও ডা. মো. কামরুল হাসানকে (চিকিৎসা শিক্ষা) ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। এছাড়া ওএসডি হওয়া কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর