শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ২১:০৮

শতভাগ নাগরিক সেবা নিশ্চিতকরণ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা মানববন্ধন করেছেন। বুধবার (২০ আগস্ট) অধিদপ্তরের দুই শতাধিক কর্মকর্তা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সামনে এই মানববন্ধন করেন। এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তর এর পক্ষ হতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

কর্মকর্তাদের ১২টি দাবির মধ্যে রয়েছে, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই; মেধার ভিত্তিতে ব্যাচ ভিত্তিক পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে; যে সমস্ত কর্মকর্তা ইতিমধ্যে নির্দিষ্ট গ্রেডে ফিডার পদের মেয়াদ পূর্ণ করেছেন, তাদের ভুতাপেক্ষ পদোন্নতির ব্যবস্থা করতে হবে; প্রাণিসম্পদ অধিদপ্তরের যে সকল কর্মকর্তা ৩য় গ্রেড প্রাপ্তিতে এক বা একাধিকবার বৈষম্যের শিকার হয়েছেন এবং পরবর্তীতে পদোন্নতি পেয়েছেন/পাননি তাদের সকলকে প্রথম ব্যাচে পদোন্নতি প্রাপ্তদের সঙ্গে ভুতাপেক্ষভাবে পদোন্নতি কার্যকর করতে হবে; ভেটেরিনারি সার্ভিস কে ইমারজেন্সি সার্ভিস হিসেবে ঘোষণা করা; সকল পর্যায়ের পদায়নে জ্যেষ্ঠতা নিশ্চিত করতে হবে; ইত্যাদি।

মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকে স্মারকলিপি দেওয়ার সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের চীফ সায়েন্টিফিক অফিসার ডা. বয়জার রহমান। সভা সঞ্চালনা করেন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডা. মোহাম্মদ শাহাদত হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. তারেক, উপপরিচালক (প্রশাসন) ডা. আব্দুল মান্নান, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আহসান হাবীব, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা মো. মফিজুর রহমান প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর