শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‌্যাম্প পুনরায় চালু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৪:০০

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‌্যাম্পটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় র‌্যাম্পটি চালু হয়।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হাসিব হাসান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আপাতত পুড়ে যাওয়া পাঁচটি টোলবুথের একটি থেকে ম্যানুয়ালি টোল আদায় করা হবে। সাধারণত এই র‍্যাম্পটি দিয়ে খুব অল্পসংখ্যক যানবাহন ওঠে। তাই একটি টোলবুথ চালু থাকলেও খুব বেশি অসুবিধা হওয়ার কথা না।

তবে এফডিসির এক্সিট র‌্যাম্পটি ঠিক কবে নাগাদ খুলবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতার ভেতর গত ১৮ জুলাই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল বুথে এবং পরদিন মহাখালী টোল বুথ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় এফডিসি সংলগ্ন এক্সিট র‌্যাম্পের একটি পিলার।

কর্তৃপক্ষ গত ১১ আগস্ট থেকে তিনটি র‌্যাম্প ছাড়াই এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য খুলে দেয়। বনানী র‌্যাম্প চালু হয় ১৫ আগস্ট। সেখানেও ম্যানুয়ালি টোল আদায় চলছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর