শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সালমান এফ রহমান

আমার কথা পাত্তা দেননি শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৮:১২

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) ১০ দিনের রিমান্ডে আছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি নানা ধরনের তথ্য দিচ্ছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়সূত্রে জানা গেছে, রিমান্ডে কোটা আন্দোলন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি।

জিজ্ঞাসাবাদে ডিবিকে সালমান এফ রহমান বলেন, ‘আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, দেশের মানুষ আমাদের ওপর খেপে যাচ্ছে।


তিনি আমার কথা পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে জিজ্ঞাসা করেন, পুলিশ এত ভালো কাজ করছে। সেনাবাহিনী কেন পারছে না? এ সময় আমি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দিই।’
তিনি আরো বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় ২ বছর জেল খেটেছি।


সুতরাং সমস্যা হবে না। আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে। কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে। তারা বেতন পাবে না।

ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি, সেগুলো পরিশোধ হবে না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর