শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বন্যায় বিপর্যস্ত ফেনী কারাগার, স্টাফসহ ৪০০ কারাবন্দীকে খাদ্য সহায়তা দিচ্ছে বিজিবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৭:০৩

আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলা কারাগারের সবকিছু। বিপর্যস্ত কারাগারে দেখা দিয়েছে খাদ্য সংকটসহ মানবিক বিপর্যয়। গতকাল (২৩ আগস্ট) থেকে নেই কোনো খাবারের ব্যবস্থা। এমন মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কারাগারের স্টাফসহ ৪০০ কারাবন্দীকে খাদ্য সহায়তা দিচ্ছে বিজিবি।

আজ শনিবার (২৪ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বন্যার পানিতে ফেনী জেলা কারাগারের রান্নাঘরসহ সবকিছু তলিয়ে গেছে। গতকাল দুপুর থেকে কোনো খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিজিবির উদ্যোগে গতকাল রাত থেকে কারাগারের স্টাফসহ ৪০০ জন কারাবন্দীকে রান্না করা খাবারসহ বিভিন্ন প্রকার শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

উল্লেখ্য, যতদিন পর্যন্ত এ বিপর্যয় না কাটে ততদিন পর্যন্ত ফেনী কারাগারে বিজিবির এই খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর