শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা

দেশে কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৭

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। সৎ ও যোগ্য লোকদের সেখানে যুক্ত করা হচ্ছে।

আমরা দেশকে একটি ভালো অবস্থায় নিয়ে যেতে চাই।

রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জনগণ যেন বঞ্চিত না হয় সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের জন্য কিছু করার সময় এসেছে। আপনারা সরকারের কাজে সহযোগিতা করুন।

বিজ্ঞান গবেষণা ও এর প্রায়োগিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, এই মন্ত্রণালয়ের কাজের ইম্প্যাক্ট সমাজে ছড়িয়ে দিতে হবে।

মতবিনিময় সভার শুরুতেই মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপদেষ্টাকে স্বাগত জানান।

পরে অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হয়। এছাড়াও মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডগুলো সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর