শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ছাত্রজনতার গণঅভ্যুত্থান

আন্দোলনকারী শিক্ষার্থীদের খুনিদের গ্রেপ্তার দাবি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি তোলা হয়।

বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রথমে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জমায়েত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়া, নিউমার্কেট হয়ে গৌরহাঙ্গা রেলগেটে যান। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের কাছে এ দাবিতে স্মারকলিপি দেন।

এ সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, ফাহিম রেজা, নূরুল ইসলাম শহীদ, রাশেদ রাজনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর