শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সার্ক-বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-নেপাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩২

সার্ক ও বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা গুরত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ ও নেপাল।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উভয়পক্ষই এ বিষয়ে একমত পোষণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নেপালি রাষ্ট্রদূত নতুন নিয়োগের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রতি নেপালের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন বার্তা এবং এবং শুভ কামনা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টাও এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

উভয়পক্ষই বাণিজ্য, সংযোগ, জ্বালানি ও শিক্ষাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর