শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নাইজেরিয়ার কারাগার থেকে পালালো ৩০০ বন্দি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যার পর কারাগার থেকে পালিয়ে গেছেন প্রায় ৩০০ বন্দি। মূলত ভয়াবহ বন্যার কারণে কারাগারের দেয়াল ধসে পড়ার পর গত সপ্তাহের শুরুতে তারা পালিয়ে যান।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় গত সপ্তাহের শুরুতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরিতে একটি কারাগারের দেয়াল ধসে পড়ার ফলে ২৮১ জন বন্দি পালিয়ে গেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

নাইজেরিয়ার সংশোধনমূলক পরিষেবার মুখপাত্র উমর আবুবাকার এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে সাতজনকে পুনরায় আটক করা হয়েছে।

আবুবকর বলেন, ‘ভয়াবহ এই বন্যা মিডিয়াম সিকিউরিটি কাস্টডিয়াল সেন্টারের পাশাপাশি শহরের স্টাফ কোয়ার্টারসহ কারাগারের দেয়ালগুলোকেও ভেঙে দিয়েছে।’

পালিয়ে যাওয়া বাকি কয়েদিদের উদ্ধারের অভিযান চলছে বলেও জানান তিনি।

রয়টার্স বলছে, মাইদুগুরি হলো বোর্নো রাজ্যের রাজধানী যা গত সপ্তাহের শুরুতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়। ভারী বৃষ্টির পরে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করার পর বন্যা শুরু হয়।


বন্যায় একটি রাষ্ট্রীয় মালিকানাধীন চিড়িয়াখানা ধ্বংস হয়ে গেছে এবং বন্যাকবলিত এলাকাগুলোতে কুমির ও সাপ ভেসে এসেছে।

আফ্রিকার এই দেশটির জরুরি সংস্থার মতে, বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও কয়েক লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা আশ্রয় শিবিরে যেতে বাধ্য হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর