শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ফাঁকা বাড়িতে পড়ে ছিল নারীর গলা কাটা মরদেহ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪২

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার রায়পাড়া এলাকার একটি বাড়ি থেকে শ্রী রানী (৫০) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রোববার (১৫ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

রানী ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, নিহত রানীর আপন বলতে কেউ নেই। গত পাঁচ বছর আগে স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। রোববার রাতের কোনো এক সময় তাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়।

সোমবার সকালে রানীর প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে ঘরের দরজা খোলা পান এবং মেঝেতে তার গলা কাটা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মহানগরীর শাহ মখদুম থানায় হত্যা মামলা করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর