শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চরফ্যাসনে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মীদের সঞ্চয় চেক প্রদান

মো. সাইফুল ইসলাম, চরফ্যাসন (ভোলা)

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৭

ভোলার চরফ্যাসনের ২১টি ইউনিয়নে রাস্তা মেরামতের কাজে নিয়োজিত ২১০ জন নারিকে কয়েক ধাপে সঞ্চয় চেক প্রদান করেছেন উপজেলা প্রকৌশলী এলজিইডি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) এর আওতায় এসব চেক প্রদান করা হয়।

সর্বশেষ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে অবশিষ্ট নারি কর্মীদের হাতে তাদের সঞ্চয় চেক তুলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো.মোশাররফ হোসেন।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানাযায়, আরইআরএমপি-৩ এর আওতায় চরফ্যাসন উপজেলায় ২৫০ টাকা প্রতি কর্মীর দৈনিক মজুরিতে প্রতি ইউনিয়নে ১০জন করে উপজেলার ২১টি ইউনিয়নে ২১০জন নারি কর্মীকে চার বছরের জন্য সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য নেয় সংস্থাটি। এসব কর্মীর ভবিষ্যৎ চিন্তা করে সোনালী ব্যাংকে যৌথ একাউন্ট করে প্রতি কর্মী থেকে ৮০ টাকা সঞ্চয় জমা রাখেন। পরে সংস্থাটি চার বছর পূর্ণ হলে মুনাফাসহ জমাকৃত সঞ্চয় ঐ কর্মীর হাতে তুলে দেন।

চেক বিতরণকালে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মোশাররফ হোসেন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ এর আওতায় উপজেলায় কর্মরত ২১০জনকে ধাপে ধাপে তাদের সঞ্চয় চেক প্রদান করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর