শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে হাসিনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১১

ছাত্র-জনাতার গণ-অভূত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা-কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ।

দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে, গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা।

জামা-কাপড়ের পাশাপাশি, অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে ৩০ হাজার টাকার কেনাকাটা করেন তিনি।

ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা। কিন্তু কিছু টাকা কম পড়ে। এর পর বাংলাদেশের মুদ্রায় দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। খবর জী২৪ঘণ্টার।

এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও। কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা। ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তানিয়ে এখনও চলছে আলোচনা।

জানা গেছে ৫ আগস্টের তিনদিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা। তারা কোথায় গিয়েছেন জানা যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর