শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গেতাফের বিপক্ষে বার্সেলোনার কষ্টের জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৭

উড়তে থাকা বার্সেলোনা গোল পেয়ে যায় শুরুতেই। কিন্তু বাকি সময়টা কাটে ব্যর্থতায়।

অপরদিকে সুযোগ ছিল গেতাফেরও। কিন্তু পারল না তারা। ফলে টানা সাত জয়ে শীর্ষস্থান পোক্ত করে মাঠ ছাড়ে হানসি ফ্লিকের শিষ্যরা।

লা লিগায় গতকাল রাতে গেতাফের মাঠে ১-০ ব্যবধানে জয়লাভ করে বার্সেলোনা। ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করে রবের্ত লেভানডোভস্কি।

ঘরের মাঠে শুরুটা ভালো হয় গেতাফের। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ১৯তম মিনিটে হোঁচট খেতে হয়। জুল কুন্দের ক্রস থেকে আসা বল বক্স থেকে জালে পাঠান লেভাডোভস্কি। আসরে এ নিয়ে ৭ গোল করলেন তিনি। চার মিনিট পর সুযোগ হারান ইয়ামাল। রাফিনিয়া থেকে আসা দারুণ বল অল্পের জন্য জালে জড়ায়নি।

৩১তম মিনিটে বল জালে পাঠান লেভানডোভস্কি। কিন্তু অফসাইডে থাকার কারণে সেটি গোল হিসেবে গণনা করা হয়নি। বিরতির পর ৫৯তম মিনিটে সুযোগ পান ইয়ামাল। ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

শেষ দিকে সমতায় ফেরার সুযোগ ছিল গেতাফের। যোগ করা সময়ে সুযোগ পায় তারা। কিন্তু পেনাল্টি স্পটের খুব কাছে বল পেয়েও জালে পাঠাতে পারেননি মায়োরাল। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

টানা ৭ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। তলানিতে থাকা গেতাফের পয়েন্ট ৪।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর