শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে নিজেকেই জুতা মারলেন ভারতের কাউন্সিলর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
১ আগষ্ট ২০২৩, ১২:১০

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। সে হতাশায় নিজেকেই জুতাপেটা করলেন ভারতের অন্ধ্র প্রদেশের আনাকাপল্লী জেলার এক কাউন্সিলর।

সোমবার (৩১ জুলাই) এক বৈঠকে এ ঘটনা ঘটে। এদিকে জুতা মারার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

মুলাপার্থী রামারাজু নামের ওই কাউন্সিলর সেখানের নরসিপত্তনম পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বৈঠকে হতাশা প্রকাশ করতে গিয়ে এই কাণ্ড তিনি ঘটান।

তার অভিযোগ, নিজের ওয়ার্ডের লোকজনকে ভোটের আগে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তার কিছুই পূরণ করতে পারেননি। আর না পারার কারণ পৌর কর্তৃপক্ষের অসহযোগিতা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে রামারাজু বলেন, ‘কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর ৩১ মাস কেটে গেছে। কিন্তু আমি নালা, বিদ্যুৎ, নিকাশি, রাস্তাসহ পৌর পরিষেবা দিতে ব্যর্থ হয়েছি। ’

তাই নিজের হতাশার কথা জানাতে রামারাজু বেছে নিয়েছিলেন পৌর কর্তৃপক্ষের বৈঠককে। সেখানে তিনি নিজেকে জুতা মারেন। যে ভিডিও ভাইরাল হয়েছে সর্বত্র। তার দাবি, যে পরিস্থিতি, তাতে পৌর বৈঠকেই মরে যাওয়া ভালো ছিল। কারণ, এখন তার ওয়ার্ডে তাকে কাজ না করার জন্য প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর