শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র্যালী ও আলোচনা সভা

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৪, ১৭:৩৮

"মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ" এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ।

এসময় শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, ইউনিয়ন সমাজকর্মী আল-আমিন, বেলায়েত হোসেন, আশিক, হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রবীণরা উপস্থিত ছিলেন। সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের মর্যাদা তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর