শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৪, ১৩:০৪

গাজীপুরের জিরানীতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। তবে অন্যান্য কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে।

হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির দাবিতে আজ শনিবার (৫ অক্টোবর) সকালে গাজীপুরের জিরানীতে আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামেন। সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা জিরানীতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা।

খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

গাজীপুরের অন্যান্য শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। সকালে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর