শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কমতে শুরু করেছে সবজির দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৪, ১১:২৭

নিত্যপণ্য আমদানিতে শুল্কছাড় ও খোলা বাজারে সবজি বিক্রিসহ বেশ কয়েকটি সরকারি উদ্যোগে বাজারের উত্তাপ কমতে শুরু করেছে। ধীরে ধীরে কমছে দাম। প্রায় প্রতিটি সবজির দাম কমেছে।

আজ (১৯ অক্টোবর) শনিবার রাত ১২টার পর থেকে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার কাওরান বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকের পর ট্রাক সবজি আসছে। দাম ও কয়েকদিনের তুলনায় কম।

কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। আগে যে ফুলকফির দাম ছিল প্রতিটি ৬০ থেকে ৮০ টাকা তা এখন ৫০ টাকা। টমেটো ১৫০ টাকা, পোটল ৬০, সিম ১৮০ থেকে ২০০ টাকা, বরবটি ৮০ টাকা, করল্লা ৬০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকা। মৌসুমী সবজি উঠা শুরু হলে কয়েকদিন পর আরও দাম কমবে বলে আশা পাইকারদের।

একদিনের ব্যবধানে ডজন প্রতি ডিম ২০ টাকা কমে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, ইতোমধ্যে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অর্ন্তর্বতী সরকারের কয়েকজন উপদেষ্টা। এর সুফলও দেখা যাচ্ছে বাজারে। কমতে শুরু করেছে ডিমের দাম। সবজির বাজারও রয়েছে কমতির দিকে।

বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং আরও জোরদার করার দাবি ক্রেতাদের। নিম্নমুখী পাইকারি দামের প্রভাব যেন দ্রুত খুচরা বাজারেও পড়ে এমন আশা সকলের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর