শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষ্মীপুরে ভাইকে ফাঁসাতে গিয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৪, ১৭:০৫

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইকে ফাঁসাতে গিয়ে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। অভিযুক্তের নাম হারুনুর রশিদ। গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। সোমবার (২১ অক্টোবর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আসামি হারুন তার ভাই হিরনকে ফাঁসাতে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালতে তিনি হত্যার ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রেপ্তারকৃত হারুন সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের নুর মোহাম্মদ ডাক্তার বাড়ির মৃত হানিফ মোল্লার ছেলে। তিনি পেশায় ইটভাড়ার মাঝি ছিলেন।

পুলিশ জানায়, হারুনের সঙ্গে তার ভাই হিরনের জমি নিয়ে বিরোধ রয়েছে। ১৫ অক্টোবর রাতে খাওয়া শেষে তার পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ওই রাতে পৌনে ৩টার দিকে পার্শ্ববর্তী বিয়ে বাড়ির সাজসজ্জা দেখতে যাওয়ার কথা বলে স্ত্রী জেসমিনকে নিয়ে বের হন হারুন। একপর্যায়ে দা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে তার স্ত্রীকে হত্যা করেন হারুন।

ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য হারুন নিজের শরীরেও দা দিয়ে আঘাত করে। পরে ১৯ অক্টোবর সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। রোববার (২০ অক্টোবর) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি। এই ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর