শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

এক টুকরো ভালোবাসা 

জান্নাতুল ফিরদাউস রুকু

প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৪, ২১:৩২

প্রকৃতির মাঝে একটি পথ
চলে গেছে আঁকাবাকা,
নিরবে নিভৃতে লিখছি ছন্দ
বসে আছি যে একা একা ।

তোমার অপেক্ষায় পার করছি
কত গুলো মুহূর্ত,
তোমাকে পাওয়া এখন হয়ে উঠেছে
আমার এক বিশাল শর্ত।

মেঘ ঢাকা আকাশে
হাসছে না যে চাঁদ,
প্রতিটি সময় মনে পড়ছে
তোমার স্মৃতি জড়ানো আবেগ।

বৃক্ষের আনাগোনা পরিবেশে
ডাকছে পাখি শত,
তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা
যেনো বেড়েই চলেছে প্রতিনিয়ত।

আমি চাইলেও ডাকতে পারছি না;
ছুটে পারছি না যে তোমায়,
শুধুই দূরে ঠেলে দিচ্ছে
কোনো এক অজানা ভয়।

অবশেষে হয়তো তোমাকে
হারিয়ে ফেলাটাই হবে শ্রেয়,
কিন্তু তবুও হাজারো বার বলতে ইচ্ছে হয়
অনেক ভালোবাসি তোমায় প্রিয়


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর