শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ভোগান্তির যানজট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ২০:৫৮

স্বস্তির বৃষ্টি

তীব্র তাপদাহের মাঝে হালকা বৃষ্টিতে রাজধানীবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। এর আগে বৃহস্পতিবার ভোর থেকেই মেঘাচ্ছন্ন ছিল রাজধানীর আকাশ তারপর এলো বহু কাক্সিক্ষত বৃষ্টি। কিন্তু সেই স্বস্তি উবে গেছে সপ্তাহের শেষ কর্মদিবসে যানজটে সীমাহীন ভোগান্তিতে।

কোথাও টানা আবার কোথাও থেমে থেমে চলা বৃষ্টিতে রাজধানীজুড়ে গাড়ির গতি কমে গিয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। গতকাল বৃহস্পতিবার দুপর পৌনে ১টার দিকে নটরডেম কলেজের ফুট ওভার ব্রিজের নিচের রাস্তায় বিএনপির মিছিল অবস্থান করে। এ ঘটনায় মতিঝিল, কমলাপুর ও এর আশেপাশের এলাকায় দুপুর থেকেই দেখা দেয় যানজট। অন্যদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বেলা তিনটায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ঘটে চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা। সেই বিশৃঙ্খলার প্রভাব পড়ে পাশের সড়কেও।

সে কারণে পল্টন, বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় সৃষ্টি হয় যানজটের। এদিকে রাজধানীর গুলিস্তান, পল্টন, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বাড্ডা, শাহজাদপুর, কুড়িল হয়ে এয়ারপোর্ট রোড ছিল স্থবির। এতে দিনভর নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থাকায় সময়মতো নিদিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকেই। অন্যদিকে বরাবরের মতোই অফিস শেষে তীব্র জটের দেখা মিলেছে রাজধানীর বিজয় সরণি মোড়ে। তীব্র যানজটে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পার হতে যানবাহনগুলোর গড়ে এক ঘণ্টার বেশি সময় লেগেছে প্রতিটি গাড়ির।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর