শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

বুঝল না কেউ

নাজমুন নাহার লাভলী

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪, ১৮:৪৮

জীবনের জন্য নিজেকে বদলে ফেলতে চাই
এতটাই কি সহজ নিজেকে বদলে ফেলা !
দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে চাই নিজেকে
সম্পূর্ণভাবে নতুন রূপে প্রকাশ করতে চাই
এতটাই কি সহজ ?

পৃথিবী রং বদলায় নাকি বদলে যায় মানুষের মন
নাকি গিরগিটির মতো রং বদলানো মানুষদের
চিনতে না পারাটাই অপরাধ
অথবা দূর্বলতা !!

অথবা অন্ধের মতো বিশ্বাস সে কি ভুল
নাকি বিশ্বাস নিয়ে যারা খেলে
তারা দায়ী ? কোন কাঠগড়ায় দাঁড় করাব ?
বিচারের বাণী নিভৃতে কাঁদে জানি
বিধাতার বিচারেও লেগে যায় যুগের পর যুগ ।

অভিমান তার উপরে কি করা সাজে
যে ভালোবাসে না অথবা যে ভালোবাসার
কোনও মূল্য দিতে জানে না কিংবা
যে ভালোবাসা বোঝে না?

যে রক্তে সাপের বিষ সেখানে বিশ্বাস মূল্যহীন
ফণা তুলবেই সে সুযোগ পেলেই
রক্তের সম্পর্কিত হলেই আত্মার সম্পর্ক হয় না ।
বুকে ছোড়া মারে আপনাই তবুও মানুষ নির্বিকার
কিছু ভুল ক্ষমার অযোগ্য সবকিছু ভোলার নয়
তবুও শুধরে যেতে হবে তাকেই যে নিরাপরাধ ।

ব্যথার বোঝা টেনে যেতে হবে জীবন ভর
কারণ বিধাতার লিখন এটাই
কোনও মানুষই কখনওই সবার প্রিয় নয় ।
এত এত প্রিয়দের ভিড়ে সামান্য কজনই
জীবনকে বিষাক্ত করে দেয়ার জন্য যথেষ্ট
নিজের ভালোলাগা ভালোবাসা মূল্যহীন ।

জীবন বিলিয়ে দাও অপরের তরে
কষ্টের দাবানলে যদিও ছাই হয়ে যাও
আপন বলে কেউ নয় এ পৃথিবীতে
কেউ নয় আপনার ।

হৃদয় উপড়ে দাও তবুও যথেষ্ট নয়
প্রতিবাদ অপরাধ, হতে হয় বেয়াদব
মাটির সঙ্গে মিশে গেলেই জুটবে মেডেল
কতখানি দাম দিতে হয়েছে কেউ তা জানবে না।

নিজের মতো বাঁচতে চাওয়া বড়ো অপরাধ
মোমের মতো জ্বলে নিঃশেষ হতে হবে
হায় আমিও মানুষ বুঝল না কেউ !


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর