শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

তুরস্কের যুবক প্রেমের টানে সিরাজগঞ্জের শাহজাদপুরে

মোঃ রায়হান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৪, ২০:৩২

বাংলাদেশের তরুণী মল্লিকার ইনস্টাগ্রামে পরিচয় হয় তুরস্কের যুবক মুস্তফা ফাইকের সাথে। তরুণী মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কামরুজ্জামান মানিকের কন্যা ও মুস্তফা ফাইক তুরস্কের নাগরিক এবং একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত।

তিন বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের জের ধরে গত রবিবার প্রেমের টানে ছুটে আসে বাংলাদেশে। অবশেষে গতকাল সোমবার বিয়ের মাধ্যমে পরিপূর্ণতা পায় সম্পর্কের। মুস্তাফা ফাইক তার স্ত্রী মল্লিকা কে তুরস্কে নিয়ে যাওয়ার জন্য ভিসার ব্যবস্থা করছে বলে জানান। মুস্তফা ফাইকের সাথে কথা হলে তিনি বাংলাদেশে এসেছে প্রেমের টানেই এবং পরিবারের সম্মতিতেই বিয়ে করেছে মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানান এই যুবক।

এদিকে মল্লিকা তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিনত হওয়ায় খুশিতে আত্মহারা। ভিসা প্রসেসিং শেষ হলেই পারি জমাবে তুরস্কে। মল্লিকার মা ও স্বজনেরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করেছে। অপরদিকে এলাকাবাসী এ খবর পেয়ে দলে দলে ভীড় জমাচ্ছে মল্লিকার বাড়িতে। এলাকার সকলেই বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর