শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় যুবক আটক

শাহান আহমেদ চৌধুরী,সিলেট

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪, ১৫:৪৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের সময় তাকে আটক করে বিজিবির টহল দল।

আটক মো. নুরুল গণি (২২) সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বেড়িগাঁও গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৫ এর কাছ থেকে ওই যুবককে আটক করা হয়েছে। তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকের পর মো. নুরুল গণি বিজিবিকে জানায়, গার্মেন্টসের কাজের জন্য ভারতের কাশ্মিরে যাওয়ার জন্য মানবপাচারকারীদের সহায়তায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর