শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পীরগঞ্জে রেল কর্তৃপক্ষের উদাসীনতায় দূর্ঘটনার ঝুঁকিতে হাজারো মানুষ

সাকিব আহসান,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৪, ১৩:২৪

পীরগঞ্জ রেল স্টেশন হতে প্রায় ২০ গজ উত্তরে জগথা ফকিরপাড়া এলাকায় 'টি/৪৫ এ( সি),৪৫২/১২' নম্বর পিলারে পীরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ রেল ক্রসিং রয়েছে। অবাক করার বিষয় হল গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ক্রসিংয়ে কোনো গেইটম্যান ও গেট নেই।

বছরকয়েক আগে এই ক্রসিংয়ে দ্রুতযান এক্সপ্রেসে কাটা পড়ে ঠাকুরগাঁও জজ কোর্টের দু'জন জারিকারক'র মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শনে চিফ জুডিশিয়াল ম্যাজিসট্রেট এলে এক সপ্তাহের সময় বেঁধে দেন রেলের দখলকৃত জায়গা পুনরুদ্ধার করতে এবং একজন গেটম্যান নিয়োগ,ক্রসিংয়ে গেট দেওয়ার নির্দেশ দিয়ে যান। আজ পাঁচ বছর পেরিয়ে গেলেও পূর্বাবস্থার কোনো পরিবর্তন হয়নি,পালন করাও সেই হয়নি আদেশ হয়নি।

পীরগঞ্জের এই বিকল্প রাস্তা দিয়ে পীরগঞ্জ উপজেলা, ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পীরগঞ্জ সরকারি কলেজ, বরেন্দ্র অফিসে লোকজন যাতায়াত করে।

রেলক্রসিং পেরোলে হাতের বাম দিকে যে সড়কটি গেছে এই রাস্তার পাশে রয়েছে সরকারি খাদ্য গুদাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ প্রেসক্লাব।

রেল কর্তৃপক্ষের ঔদাসীন্য দেখে রেলের জায়গায় যারা বসতি গড়েছেন, তারা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে ট্রেন চলাচলের সময় যানবাহন আটকে রাখেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর