শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নভেম্বরের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৪, ১১:৫৩

চলতি মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আগামী নভেম্বরের ২৪ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে এ ঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (১৫ নভেম্বর) তিনি তার ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘নভেম্বর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল। যদি এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় তবে এই নাম হবে ফেনগাল। এই নামটি সৌদি আরবের দেওয়া। সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি একটি দুর্বল প্রকৃতির ঝড় হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।’

তিনি আরও জানান, নভেম্বর মাসের ২৩ থেকে ২৪ তারিখে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে একটি লঘু চাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এই লঘুচাপটি শক্তিশালি হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য ও শ্রীলংকার ওপরে আঘাত করার আশঙ্কা করা হচ্ছে।

পলাশ বলেন, আবহাওয়া বিয়ষক সকল সূচক বিশ্লেষণ করে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টির বাংলাদেশের উপকূলে আঘাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ১৪ নভেম্বর পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুসারে এমনটি দেখা গেছে।

তবে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর