শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঘন কুয়াশা, ১৪ ডিগ্রির ঘরে দিনাজপুরের তাপমাত্রা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৪, ১১:৪৩

অগ্রহায়ণের শুরুতে ক্রমশই তাপমাত্রা কমছে উত্তরের জেলা দিনাজপুরে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া জেঁকে বসতে শুরু করেছে উত্তরের এ জনপদে।

রোববার (১৭ নভেম্বর) সকালে দিনাজপুরে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বর মাসজুড়ে তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির প্রথমেই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারেও একই তাপমাত্রা থাকলেও শনিবার (১৬ নভেম্বর) এই তাপমাত্রা কমে দাঁড়ায় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার এই তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত দিনাজপুরের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, নভেম্বর মাস জুড়েই এই তাপমাত্রা কমার প্রবণতা থাকবে। তবে তীব্র শীত হবে ডিসেম্বরে। ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির প্রথম থেকেই এই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর