শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মহাখালীতে সড়ক অবরোধ, তীব্র যানজট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪, ১৪:২৫

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন ও মহাখালী আমতলী সড়ক অবরোধ করে রেখেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর ফলে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা।

তিতুমীর কলেজের ছাত্র সিয়াম বলেন, অনেক দিন ধরে আমাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছি। তবে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না।

দাবি না আদায় হওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না বলেও জানান তিনি।

ভোগান্তিতে পড়া যাত্রীরা বলেন, দেশে যেন এখন মানুষের দাবি আদায়ের খই ফুটছে। গত ১৬ বছরে কেউ-কোনো কথা বলে নাই। এখন একটু-কিছু হলেই দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ। এর ফলে সাধারণ জনগণ পড়েছেন ভোগান্তিতে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে অবরোধ করেছেন। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

যানজট কমানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর