শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

চাতকের মতো থাকি অপেক্ষায়

নাজমুন নাহার লাডলী

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪, ১৫:০৫

ফিরবে না জেনেও চাতকের মতো থাকি অপেক্ষায়
হয়তো কোনো নিস্প্রভ বেলায় যদি মনে পড়ে যায়
যদি ফিরে আসো চেনা পথ ধরে অচেনা আঙিনায় ।


গহন রাতে ভেবে ভেবে নয়ন জলে ভাসি
ঘুনে পোকায় বসৎ গেড়েছে, অষ্ট প্রহর চলছে ডেকে
চৈতালী চাঁদ যাচ্ছে ডুবে, জুঁই চামেলি ঘুমের ঘোরে
নিয়তির কাছে অসহায় আমি বাকহীন শ্রোতা যেন ।
এই অবেলায় আজও রয়েছি অপেক্ষায়


যদি ফিরে আসো আবার চেনা পথ ধরে অচেনা আঙিনায় ।
দিবাকর ফিরে গেছে অস্তাচলে নতুন ঊষায় জ্বলবে বলে
বুড়ো অথর্ব ল্যাম্পপোস্টটা দাঁড়িয়ে আছে
ভাঙাচোরা চেহারায় মিটিমিটি আলো জ্বেলে ।


বুনো হাঁস বেঁধেছে বাসা শ্যাওলাজমা পুরোন ভিটায়
প্রেমদাহে জ্বলে পুড়ে নিঃশেষ হওয়ার অপেক্ষায়
একরাশ শূন্যতা নিয়ে আজও নির্বিকার বেঁচে আছি ।


কত প্রশ্ন বিক্ষিপ্ত করে মনের আঙিনা
ব্যথার পাখি চঞ্চু খুঁটে হৃদয় নামক পাথরে
চারিদিক শুনশান নীরবতা
বয়ে চলে মৃদু সমীরণ


দু’চোখ নিদ্রাহীন, এসে যদি অভিমানে ফিরে যাও আবার
তবে এ ব্যথা লুকোব কোথায় ?
ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হবে
অপেক্ষার প্রহর যে ফুরোবে না আর ।


নিস্পলক চেয়ে দেখা, হাতে হাত ছুঁয়ে দেখা
এ জনমে তবে কি আর হবে না ?
কায়া হয়ে চিরকাল এমনি করেই ভেবে যেতে হবে
এমনি করেই প্রাণবায়ু উড়ে যাবে অসীম দিগন্তে
হৃদয় আর চোখে অপেক্ষার ছায়া রয়ে যাবে অনন্তকাল ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর