শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪, ১৭:৩২

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।


বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি ও সাধারণ সম্পাদকের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীম ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচএম সানজীদ সিদ্দিকী। তিনিই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটটি আদালতে দায়ের করেন রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মোমিন আলী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর