শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

বাংলাদেশ

মোস্তাফিজুর রহমান

প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪, ১৬:৩১

বঙ্গোপসাগরের তীরে আছে এক ব-দেশ
তার নাম বাংলাদেশ।
রক্তে রক্তে ইতিহাসে মিশে আছে যে দেশ
তার নাম বাংলাদেশ।


চার-পাশ কাঁটায় ঘেরা রক্তে মাখামাখি
মোদের মাঝে বিভেদ করে করবে খুনাখুনি।
ইতিহাস ইতিহাস আমরা ইতিহাস মানি
পাক-ভারত দালালেরা কি করেছে আমরা সেসব জানি।


রক্তে রক্তে ইতিহাস মোদের
মোদের কিসের ভয়
মোদেরকে দমাতে গেলে নতুন ইতিহাস হয়।

ভাষার জন্য রক্ত দিয়েছি মোরা
জীবন দিয়েছি স্বাধীনতার তরে
রক্তে রক্তে গড়া ইতিহাস মোদের
আর কত রক্ত লাগে।

এক স্বাধীনতা দুবার এনেছি মোরা
আরও আনিব শতবার
রক্তে মাখা এদেশ মোদের
শহীদের কারাগার।

রক্তে ভেজা ২৪ এবার
রক্তেই মাখামাখি
সোনার বাংলা রক্তে গড়া
এটাই বাঙ্গালী জাতি।

মুজিব-জিয়া,শেরেবাংলা- ভাসানীর
ইতিহাস আছে মোদের
মোদের কিসের ভয়!
মোদেরকে দমাতে গেলে নতুন ইতিহাস হয়।
আবু সাঈদের মতো বীর আছে মোদের
আছে লক্ষ -কোটি জনতা
রক্তে রক্তে সাজাবো মোরা সোনার দেশটা।

সবুজ শ্যামলা দেশটি মোদের সোনালী আঁশে ভরা
ইলিশ, রুই,বোয়ালে ভরা নদী দিয়ে ঘেরা।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে মোদের
আছে শতশত আউলিয়া
এমন দেশটি তুমি কোথায় পাবে?
খুজে দেখো বিশ্ব জুড়িয়া ||


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর