শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

একা বাসের যাত্রী

উদয় পদ বর্মন

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১২:১২

সেদিন বাসে চেপে ফিরছি
পাশের সিটটি ফাঁকা
এক অচেনা রমনী এসে বসলো আমার পাশে,
বাস কন্ডাক্টর ভাড়া নিতে এলে
বুঝতে পারি উভয়েরই গন্তব্য অনুরূপ।


বেশ অবিচলিত
গাঢ় নীলবর্ণ অক্ষিগোলক,
তার পরনে বাসন্তী রঙের শাড়ি
ঠোঁটে হালকা লিপস্টিক
গায়ে দামী নয়, তবে বেশ সুন্দর একটা সুগন্ধি
উন্মুক্ত ধূসরবর্ণের কেশ
হাওয়ায় যেন সব এলোমেলো হয়ে গেছে।


খানিকটা পথ এগোবার পর লক্ষ্য করলাম
আনমনে সে জানালা দিয়ে তাকিয়ে আছে,
একবার ভাবলাম আলাপ করি তার সাথে
কিন্তু পাছে কেউ হ্যাংলা ভাবে
তাই আবার ফিরে এলাম স্ব-স্থানে।


এরপর কেউ একজন আমায় নাড়া দিচ্ছে
চোখ মেলে চেয়ে দেখি
আমার গন্তব্যস্থল এসে গেছে
তবে,আমি একা সে বাসের যাত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর