শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

কালো মেয়ে

অর্পিতা ঐশ্বর্য

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১২:৩১

বহুদিন হয়ে গেলো আয়নায় নিজের চেহারাটা ঠিকঠাক মতো দেখা হয়নি ,
চুল গুলো উষ্কখুষ্ক, বাতাসে যেন উড়ছে
ঠোঁটে লিপস্টিক টাও অনেক দিন দেওয়া হয়নি ,
বহুকাল কপালে নীল টিপ পরা হয়নি,
টিপ টাও পরে আছে অবহেলায়


দুচোখে আজ আর কাজলের রং নেই;
সেটাও আজ মিশে গেছে চোখের জলে ।
একটা সময় সাঁজতাম যখন নিজের মত
সবাই তখন বলতো কালো মেয়েকে কি আর এসব সাজে মানায়?
কত রাত কেঁদেছি , কেউ দেখেনি চোখের জল ।

 

চারদিকে সাজসজ্জা, উৎসব,আনন্দে মেতে আছে
মন বলছে মেতে উঠি আমিও আজ সবার সাথে
সেদিন সেঁজেছিলাম আমিও
লাল আলতা , নীল টিপ , নীল শাড়ি আর লাল লিপস্টিক
ঘর থেকে বেরিয়ে আসতেই শুনতে পেলাম
কালো মেয়েদের কি আর এসব মানায় ।


সেদিন থেকে আর সাঁজিনি
সবার ভীড়ে নিজেকে মানিয়ে নেওয়া একদম শিখিনি;
তাই যতটা পারি নিজেকে আড়ালে রাখি ,
এ নিয়েও সবার কাছে আমি অনেক কথা শুনি
প্রতিবাদ করতে পারিনি কারন আমি যে কালো মেয়ে ।
আমার জন্য শুনতে হয় মাকে অনেক কথা


আমার জন্য আমার মাও পাচ্ছে অনেক ব্যথা ।
এসব দেখলে আমার খুব কষ্ট হয়
কালো মেয়েদের নাকি সব কিছু সয়ে নিতে হয়
খুব কেঁদেছিলাম দরজা বন্ধ করে
ভেবেছিলাম যাবো এবার মরে


কিন্তু সেই সাহস বিধাতা বোধহয় কালো মেয়েদের দেয়নি।
নিরুপায় আমি,নিরুপায় বোধহয় পৃথিবীর সব কালো মেয়েই ।
রাতের ঘুটঘুটে অন্ধকারে আকাশের দিকে তাকালাম
বিধাতা আমাদের মাঝে কোনো হাসিখুশি দেয়নি
দেয়নি কোনো ক্ষমতা,
কালো মেয়েদের সব অধিকার তিনি তার কাছেই রেখে দিলেন,
আর কালো মেয়েদের দিলেন একটা দীর্ঘশ্বাস ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর