শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

কাল

তাহমিনা আক্তার

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৬:২০

এই কোন সময়? এই কোন কাল?
এই কোন মহাকালে এসে পড়েছে পৃথিবী!
আমার আগমন কি পৃথিবীর ক্লান্তি কালে!
নাকি আমি এসে পড়েছে সময়ের চাকা ঘুরে


আয়েমে জাহেলিয়াতের যুগে?
নাকি মধ্য যুগের চেঙ্গিস খানের সেই বর্বরতায়।
চারিদিকে অন্ধকার কিন্তু বলতেছে সবাই
আধুনিক সভ্যতা!
কি আজব !


শুনতেছি আকাশ-পাতাল জয় করিয়ে,
ছুটেছে নতুন পৃথিবীর খুঁজে।
এই কোন সভ্যতা গড়ে উঠেছে
নোংরা সংস্কৃতি,
ক্ষমতায় অযোগ্য শাসক।


সন্তানের হাতে মায়ের খুন,
মায়ের হাতে সন্তানের।
স্বামী হাতে স্ত্রীর, স্ত্রীর হাতে স্বামীর প্রান।
সব নিষ্ঠুরতার হার মানাবে,
শিক্ষকের হাতে শিশু শিক্ষার্থীর জীবন।
প্রেমিকার ষড়যন্ত্রে প্রেমিকের খুন।


ভালোবাসার নামে নোংরামি
এই কোন সভ্যতা।
জাহেলিয়াতের যুগকেও হার মানাবে এই বর্বরতা।
জাহেলিয়াত কিংবা মোঘল বর্বরতা
মূলে ছিল শিক্ষার আলোর অভাব।
আমাদের আছে সেই আলো,
সেই আলোয় আলোকিত হয়ে হেঁটে চলেছি,
নিষ্ঠুরতা, বর্বরতার দিকে।


পৃথিবীর এই কোন কালে
এসে পড়েছে।
চারিদিকে জ্ঞানের আলো,সব যেন চোখ ধাঁধানো।
যেন হাওয়ায় মিঠায়, দূর থেকে কত সুন্দর।
মুখে দিলে নিমিষেই হারিয়ে যায়।


এর শেষ কোথায়,যানা নেই।
হয়তো কোন এক সমারোহে, কোন এক প্রভাতে।
কোন এক দিন-রাতের সন্ধি কালে
এই কালো মেঘ কেটে যাবে।
হয়তো কোন এক মহাপ্রলয়ের পর
নুতন এক পৃথিবী হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর