শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

শেষটা জঘন্য

সাদিকুল ইসলাম পনির

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৪:২৭

অচিরেই অনন্ত চেতনার বিলীন ঘটবে
বিলুপ্ত হবার জন্যই হয়তো এতকিছুর জন্ম
নতুবা কেনই নরম উষ্ণ বালুর বুকে সবুজ শষ্য জন্মাবে?
যত্নহীন তরুলতায় কীটপতঙ্গ বাসা বাঁধবে।

নিশ্চিহ্ন হওয়ার কথা অনেক আগেই
এতো কাল হয়তো অপেক্ষায় ছিলো!
কবে আয়োজন করে শেষটা দেখা হবে
বিশ্বাসের ফাঁদে পড়েই উপসংহার টানতে হলো।

আমরা মনুষ্য জাতি জন্মগতভাবে বাহানায় শ্রেষ্ঠ
সময় নামক অদ্ভুত বস্তুর কাছে বারংবার হার মানি
কতশত আবিষ্কার আমাদের পারিনা শুধু সময়ের সাথে
অপেক্ষা আর আক্ষেপ নিয়ে বাধ্য হয়ে বেঁচে থাকতে হয়।

রঙিন স্বপ্ন আর কল্পনা কে পুঁজি করে শুরুটা হয়
অন্ধকারে আলোর পথ সৃষ্টিতে কতশত উন্মাদনা
কতপথ একলা পারি দিতে হয়!
কত রাত না ঘুমিয়ে কেটে যায়
শুধু জীবন্ত উপন্যাস তৈরি হবে বলে,
তবুও শ্রেষ্ঠাংশে একচ্ছত্র অভিমান রয়েই যায়
বিশ্বাস ধ্বংস হবে বলেই এতকিছুর আয়োজন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর