শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

গোপন প্রাণে একলা মানুষ

কাজী রাশেদ

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৪:৫৮

কারো কারো কিছু কথা থাকে,
মনের গহীন বন্দরে, কাউকে বলা যায় না,
কাউকে শুনানো যায় না।

মনের ভিতরে আকুলি বাকুলি,
মনে হয় চিৎকারে প্রকাশিত হোক,
মনের গহীনের জমা চিরদিনের চির গোপন কথা।।

জীবনের কথকতা আর
না বলা কথা গুলো বার বার ফিরে আসে,
স্মৃতির মনিকোঠায়, দুরন্ত মন জানাতে চায়,
কাউকে বলতে চায়, মনের মতো করে।।

নিজের অব্যক্ত কষ্ট আর
কথামালা গুলো প্রকাশিত হোক
সেই বিশ্বস্ততার মনের কাছে।।

কতো কথা, কতো যন্ত্রণা, কতো অসহনীয় চাপ,
মনের গহীনে গুমরে মরে,
কষ্টের তীব্রতা সহ্যের সীমা ছাড়িয়ে,
কান্নায় ভিজে উঠে চোখ।
কতো রাত কাটে নিদ্রাহীন, কতো দিন যায় অসময়ের ভারে, কালো রাতের গভীরতায়
ভিড় করে অজস্র প্রিয় - অপ্রিয় স্মৃতিমালা।।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর