শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

পোস্টমর্টেম

শ্যামল বণিক অঞ্জন

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫

অর্ধভগ্ন ফ্রেমে বাঁধানো ছবিটি হয়তো একদিন
পোস্টমর্টেম হবে-
হবে কাটাছেঁড়া ব্যবচ্ছেদ বিশ্লেষণ!
হয়তো একদিন স্থান পাবে-
কোন স্মরণ সভার পুষ্প সজ্জিত টেবিলে
অনেক কথা হবে, হবে জানা অজানা কাহিনীর স্মৃতিচারণ, গুরুগম্ভীর আলোচনা,
সময়ে হারিয়েও যাবে বিস্মৃতির অতল গভীরে।

একটা কথা জেনো রেখো সাবিত্রী;
জগৎ সংসারের মানুষগুলো অদ্ভুত
সম্পর্কগুলো কখনো রক্তচোষা হয়,
ঘাতক হয়ে বাসা বাঁধে হৃদ আঙিনায়।

জ্ঞানীদের জ্ঞানসূর্য উঁকি দেয় অবেলায়,
শিক্ষিত মানুষগুলো ভীষণ রকম ক্ষুধার্ত,
বিত্তশালীরা নিমগ্ন আত্ম অহামিকায়,
আর আমরা বুঁদ হয়ে থাকি পরশ্রী কাতরতায়।

তবে পোস্টমর্টেম যতই হোক -
ধুলোপড়া ছবিখানা মুছে দিও আঁচলে তোমার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর