শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

মায়ের স্নেহ মাখি

রবি বাঙালি

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩

মায়ের আশা অনেক বড়
হবে যে তার ছেলে,
বাকীটা দিন কাটবে সুখে
যাবে হেসে খেলে।

সেই ছেলেটি চাকরি পেলো
ঢাকায় কিনে বাড়ি,
রূপে মোহে করে বিয়ে
হাল ফ্যাশনের নারী।

বউয়ের শর্তে তার মায়ে যে
রইল গাঁয়ে পড়ে,
বস্ত্রহীনে অনাহারে
জীর্ণ কুড়ে ঘরে।

লালন করা সুখের স্বপ্ন
খসে খসে পড়ে,
ভীষণ দ্রোহে চোখে ফেটে তার
রক্ত অশ্রু ঝরে।

এসো সবে সঠিক পথে
মায়ের পাশে থাকি,
আবেগ খেয়াল ভুলে গিয়ে
মায়ের স্নেহে মাখি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর