শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

বুড়ো হয়ে যাচ্ছি

মাজহারুল ইসলাম

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১২:৫২

হেঁটে যেতে যেতে একটু থামি
প্রাচীন বটগাছের নিচে ছেলে বুড়ো
সকলের মতো ফাঁকা জায়গা
পেয়ে টুপ করে বসে পড়ি।


পা দু'খানি স্বস্তি পায় নিদেনপক্ষে কিছুটা,
চশমা খুলে সংস্কার শেষে
শক্ত করে এঁটে দেই দু'কানের ভাঁজে।
দীর্ঘ শীতেরপথ প্রদক্ষিণ শেষে -
আরামদায়ক বিশ্রাম বটে।

অনেক দিনের চায়ের নেশা -
চিনি ছাড়া এককাপ ধোঁয়া উড়া চায়ের আকুতি ;
দোকানীকে হাঁকিয়ে বলি -
একটা রং চা চিনি ছাড়া।


মিনিট দশেক পর - ছোট্ট ছেলেটা
ধাক্কা মেরে চা তুলে দেয় হাতে
সঞ্চিত তৃপ্তির চুমুক বসিয়ে -মুখ বেঁকিয়ে
বুঝে ফেলি চিনি পড়েছে দুচামচ।
চিৎকার চেচামেচি এখন আর মানায় না
বয়সের দোষ এ বয়সে থাকতে নেই।

শীতার্ত মাটির বুকে ঢেলে দেই
জীবন থেকে অতীত হওয়া তপ্ত গ্লাসের পুরোটাই
শরীরের সাথে এঁটে থাকা ঠিকঠাক পা'দুখানি
পুনরায় সচল করে, পা বাড়ায়
বাড়ির পথে।


হাত গুনে হিসেব করতে থাকি
ক'কুড়ি পার হলো জীবন থেকে !


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর