শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আমিরাতে ক্ষমা পাওয়া ২৪ বাংলাদেশি ফিরবেন সন্ধ্যায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯

ছাত্র-জনতার অভ্যুত্থানের সমর্থনে বিক্ষোভ করে সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত হওয়ার পর ক্ষমা পাওয়া আরও ২৪ বাংলাদেশি আজ (২ ডিসেম্বর) দেশে ফিরবেন। সোমবার আমিরাতের স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে আবুধাবি থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তাদের ঢাকা ফেরার কথা রয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় পৌঁছবেন তারা।

এ তথ্য নিশ্চিত করেছে আমিরাতের আবুধাবি বাংলাদেশ দূতাবাস। অনেক অপেক্ষার পর এই প্রবাসীরা কারামুক্ত হয়ে স্বজনদের কাছে ফিরছেন। ক্ষমা পাওয়া বাকি ৫১ জনও পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। পরে দেশটির সরকার আটক ৭৫ জন বাংলাদেশি বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় দেশে প্রত্যাবর্তনের অনুমতি দেয়। এর আগে একই অভিযোগে আটক ১১৩ জন বাংলাদেশি ৭ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর