শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আইজিপি

গণহারে গ্রেপ্তার করা যাবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৪, ১৪:১০

জুলাই গণহত্যায় জড়িত নয় এমন কাউকে ধরা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জুলাই বিপ্লবের পর অনেকে মিথ্যা মামলা করেছেন। তবে এসব ক্ষেত্রে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারে অভিযান চালানো হবে না। নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে; ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, এখনই এই সংখ্যা বলা যাচ্ছে না। তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে। গণহত্যায় জড়িত না অনেক নিরীহ পুলিশ সদস্যদেরও আসামি করা হয়েছে।

আইজিপি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর