শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কুমিল্লা সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:১৯

কুমিল্লা চৌদ্দগ্রামে হানিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

রোববার বেলা সাড়ে ১২টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের ঘাংরা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো: খায়রুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় পৌঁছালে চালক বাসটি নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হয়।

নিহতের তিনজনই পুরুষ, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে, তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার ও মরদেহগুলি মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর