শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাজায় আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলা, নিহত ২০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৬

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আহমেদ বিন আবদুল আজিজ বিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় ওয়াফা বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

ওয়াফা জানিয়েছে, এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) খান ইউনিসের পশ্চিমে নাসের মেডিকেল কমপ্লেক্সের পাশে অবস্থিত আহমেদ বিন আবদুল আজিজ বিদ্যালয়টি পরিচালনা করে।

এর আগে গতকাল রোববার সকালে গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন এলাকার খলিল ওবেইদা বিদ্যালয়ে কামানের গোলা ছোড়ে ইসরায়েলি বাহিনী। হামলায় শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া যায়। আহত হন কয়েকজন।

পরবর্তী সময়ে গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের মুখপাত্র আজ জানান, খলিল ওবেইদা বিদ্যালয়ে হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে অন্তত ৪৩ হয়েছে।

হামাস–নিয়ন্ত্রত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, গাজায় ১৪ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ৯৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৫৯ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর