শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

শৈশবস্মৃতি

মোঃ হেলালুজ্জামান হিমেল

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬

শৈশবের দিন গুলি পেতাম যদি ফিরে,
হারিয়ে যেতাম আবার আমি মন মাতানো শুরে।
চাপা ফুলের গন্ধ আর সবুজ শ্যামল মাঠ,
কলা পাতার তৈরি বাড়ি, মাটির তৈরি ভাত।

বর্ষার দিনে দল বেধেঁ আম কুঁড়াতে যাওয়া,
লবণ-মরিচ দিয়ে তা মজা করে খাওয়া।
বাড়িতে ফিরতে দেরি হলে, "মা"যে যাবে রেগে,
চলরে সবাই ফিরে চল, ঘূর্ণি ঝরের বেগে।

বাবার সাথে যেতাম মাঠে, গরুর পিঁঠে উঠে,
খেলতাম সবাই কাঁনামাছি, একই জ্যোঠে।
দারিয়েবান্দা, কাবাডি খেলতাম কতো কি,
খোলা আকাশে ঘুড়ি উড়িয়ে কতকিছু যে আকিঁ।

পেতাম যদি ফিরে আবার সেই চাঁদনি রাত,
শীতের সকালে ভাঁপা পিঠার নিত্য নতুন স্বাদ।
পেতাম যদি কলা গাছের তৈরি ভেলা খানা,
যেতাম তবে ভেঁসে বহুদূর, শুনতাম না কোন মানা।

চাইলে কি আর ফিরতে পারি অতীতের সেই তীরে,
যা সময়ের সাথে বদলে যাচ্ছে, শত লোকের ভীড়ে।
স্নৃতি গুলো তাই রাখতে পারি সাজিয়ে যতনে,
অতি আদরে আগলে ধরতে মনের এক কোণে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর