শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬

নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অফিশিয়াল পেজে এক পোস্ট দিয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তিকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪। অধ্যাদেশের ২(ভ) ধারা অনুযায়ী নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকার সাইবার সুরক্ষার অন্তর্ভুক্ত হবে।’

এছাড়াও আইসিটি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়েব আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কেননা, নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারও ২(ভ) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর অন্তর্ভুক্ত।’

এর আগে জনগণের চাহিদার কথা বিবেচনা করে অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করতে বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর