শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় করতে দেশ ও জনগণের কল্যাণে ধর্ম -বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৫ ডিসেম্বর) বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা।

বাংলাদেশকে একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি।

বড়দিন উপলক্ষে বঙ্গভবনে কেক কাটেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আর্চবিশপ বিজয় এন. ডি .ক্রুজ, ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র‌্যান্ডেল এবং রাষ্ট্রপতির সচিবরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর