শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পুকুরে মিলল শতাধিক জাটকা!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৩, ১৩:৪৭

সাধারণত ইলিশের দেখা মেলে বঙ্গোপসাগরসহ নদ-নদীতে। কিন্তু পুকুর বা দিঘিতে ইলিশ পাওয়া যায় না।

অবিশ্বাস্য হলেও পুকুরে ধরা পড়েছে শতাধিক জাটকা (ছোট ইলিশ)। তাও আবার জালের এক টানে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নম্বর রায়হানপুর ইউনিয়নের রায়হানপুর গ্রামের আলমের বাড়ির পুকুরে পাওয়া যায়। ইলিশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

আলম মিয়া বলেন, প্রায় ৮০ শতাংশ জুড়ে আমাদের পুকুরে বা দিঘিতে প্রতি বছরই মাছ ধরা হয়, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার(১৫ আগস্ট)  পুকুরে থাকা বড় বড় বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা শুরু করি। এ সময় বিভিন্ন মাছের সঙ্গে জালে উঠতে থাকে একের পর এক জাটকা। যা সংখ্যায় শতাধিক ও প্রায় ৬ কেজি।

তিনি আরও বলেন, আমাদের পুকুরের পাশেই হলতা নদী। আর এই নদী মিশেছে বিষখালী নদীর সঙ্গে। পুকুরের সঙ্গে হলতা নদীর সঙ্গে সংযুক্ত। তাই জোয়ারের সঙ্গে জাটকা ঢুকতে পারে বলে ধারণা করছি।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, যেহেতু নদীর সঙ্গে পুকুরের একটা সংযোগ আছে, সে কারণে জোয়ার-ভাটায় মাছের ডিম বা পোনা ঢুকতে পারে। এটা নতুন কিছু নয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর