শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সচিবালয়ের ৭ নম্বর ভবন সংস্কার করে ব্যবহার উপযোগী করা সম্ভব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৮

সচিবালয়ে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাত নম্বর ভবনটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা সম্ভব বলে মনে করছেন ইডেন ভবন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয় চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, গত বুধবার আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা গণপূর্তের লোকজন এসেছিলাম, আমাদের খুব বেশি দেরি হয়নি। ফায়ার সার্ভিসকে আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি।

ভবনটিতে মোটামুটি ছয়টি মন্ত্রণালয় রয়েছে জানিয়ে উপ-সহকারী প্রকৌশলী বলেন, প্রতিটি ফ্লোরে ৪০ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে। চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পরিপূর্ণ, কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবনটি ব্যবহার উপযোগী থাকবে কিনা- এ বিষয়ে তিনি বলেন, উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিম যে মতামত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, যখন অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে তখনই হয়তো আমরা বুঝবো এটি সংস্কার করতে কতদিন লাগবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর