শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শিবচরে বিআরবি ক্যাবলের শো রুমে ডাকাতি, ৬০ লাখ টাকা মালামাল লুট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫, ১৫:৩৯

মাদারীপুর জেলার শিবচরে বিআরবি ক্যাবলের শো রুমে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) ভোর রাতে শিবচর পৌরসভাধীন থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় শো রুমের মূল্যবান সব মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। তাদের বাধা দিলে নিরাপত্তাকর্মী দাদন মিয়াকে (৫০) পিটিয়ে আহত করে ডাকাতদল।

বিআরবি ক্যাবলের কর্মচারী তৌহিদ বিন সালাম জানান, 'শিবচর পৌরসভার থানা রোড এলাকায় স্বপন চৌধুরী ভবনের নিচতলায় বিআরবি ক্যাবলের শো রুম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে মালিকপক্ষ। বুধবার ভোর রাতে দোকানের কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে মুখোশধারী একদল ডাকাত। প্রথমে নিরাপত্তাকর্মী দাদন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে তারা। বাধা দিলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে দাদন মিয়াকে।

এ সময় শো রুমের ভেতরে থাকা মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাতির ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এদিকে বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিবচর থানা পুলিশ ও বিআরবি ক্যাবলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে প্রাথমিকভাবে এই ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর